বিধানসভা ভোটের আগে দলের প্রায় ৮০০ জন কর্মীকে গ্রেফতারের ব্লু প্রিন্ট তৈরি করেছে নির্বাচন কমিশন, এমনই আশঙ্কা প্রকাশ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। গ্রেফতার হতে পারেন কোচবিহারের পার্থপ্রতিম রায়, উদয়ন গুহ, বেহালার রত্না চট্টোপাধ্যায়, কাজল শেখ, আশঙ্কা করছে তৃণমূল।