২০২১ সালে বিধানসভা ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা। ধৃত জটিলেশ্বর মণ্ডল ময়ুরেশ্বর ২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি। তাঁর বিরুদ্ধে অভিযোগ যে তাঁর, নেতৃত্বেই হামলা চালানো হয়েছিল , বাড়ি ভাঙচুর করা হয়েছিল, একাধিক বিজেপি কর্মী বাড়ি ছাড়া হয়েছিলেন দীর্ঘদিন তাঁরা বাড়ি ঢুকতে পারেনি তাঁরা।