স্বাধীনতা দিবসের আগেই খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙচুর ঘিরে চরমে পৌঁছল বিতর্ক। দেশনায়কের ভাঙা মূর্তি কেন দড়ি দিয়ে বেঁধে রাখা হল, তা নিয়ে লাইভ ভিডিয়োতে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরী।