আজ তৃতীয়া, ইতিমধ্যেই প্যান্ডেল হপিংয়ের উদ্দেশ্যে রাস্তায় নেমে পড়েছেন উৎসবপ্রিয় মানুষজন। তবে শহর কলকাতায় যান চলাচল আপাতত স্বাভাবিকই রয়েছে। বিকেলে হাজরা থেকে যদুবাবুর বাজার পর্যন্ত একটি মিছিল থাকায় ওই এলাকায় সামান্য যানজটের সম্ভাবনা থাকলেও বড়সড় ভোগান্তির আশঙ্কা নেই।