সিআইএ-র একটা স্পেশ্যাল সেল সিআই ফোর জিরো ফোর, সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে রিপোর্ট করে। এরাই ডোনাল্ড ট্রাম্পকে কড়া ভাবে সতর্ক করল। ফোর জিরো ফোরের বক্তব্য, ট্রাম্পকে পিছন থেকে ছুরি মারছেন আসিম মুনির। ট্রাম্প সেটা ধরতে পারছেন না। অন্যভাবে বলতে গেলে পাক ফিল্ডমার্শাল ট্রাম্পকে ল্যাজে খেলাচ্ছেন। মুনির ল্যাজে খেলাবেন, আর ট্রাম্পের মতো ধুরন্ধর লোক সেটা বুঝতে পারবেন না? এটা হতে পারে? অবিশ্বাস্য হলেও এটাই হয়েছে এবং হচ্ছে। মুনির প্রেসিডেন্ট ট্রাম্পকে কীভাবে বোকা বানাচ্ছেন? সেটা একেবারে তথ্যপ্রমাণ দিয়ে তুলে ধরেছেন মার্কিন গোয়েন্দারা।