নেতানিয়াহু-ডোনাল্ড ট্রাম্পের ঠোকাঠুকি লেগেছে। জল্পনা নয়, একেবারে কনফার্মড খবর। খবরটা দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। ট্রাম্প চাইছেন, নেতানিয়াহু কয়েকদিনের জন্য লেবাননে হামলা বন্ধ করুক। ইজরায়েলি প্রধানমন্ত্রী অনড়। তিনি হামলা বন্ধ করবেন না। এদিন কিছুক্ষণ আগেও বেইরুট সহ লেবাননের তিন শহরে বিমানহানা চালাল আইডিএফ। ইজরায়েলি প্রধানমন্ত্রী বললেন, কে, কী বলছেন জানি না। লেবাননে হেজবুল্লা যতদিন সক্রিয়, ততদিন আমরা সুরক্ষিত নই। তাই আইডিএফের অভিযান চলবে। গাজা যুদ্ধের শুরু থেকে ওয়ার ক্যাবিনেটই ইজরায়েলে প্রশাসনিক কাজকর্ম চালাচ্ছে। নেতানিয়াহুর দল, লিকুড পার্টির বিরোধী জোটের অভিযোগ, বিবি ফাইলসের দ্বিতীয় পর্ব প্রকাশিত হতে চলেছে।