দক্ষিণ ২৪ পরগনার মহিষমারি এলাকায় হুগলি নদীর বুকে আচমকাই আছড়ে পড়ল জোড়া টর্নেডো। নদী থেকে আকাশের দিকে ঘূর্ণায়মান বিশাল জলস্তম্ভ দেখে তীব্র আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দা এবং মৎস্যজীবীদের মধ্যে।