ভবানীপুরে দাঁড়িয়ে গুন্ডামির বিরুদ্ধে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট ভাষায় জানান, যাঁরা আগে গুন্ডামি করতেন, তাঁদের রাজত্ব এখন আর নেই। এখন তাঁরা "পাড়ার বাইরেও বেরোতে পারছেন না", পাড়ার মধ্যেই আটকে আছেন। সাধারণ মানুষের অসুবিধা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।