সোমবারে ইউসিসি বা অভিন্ন দেওয়ানী বিধি বিল বিধানসভায় পেশ হওয়ার চর্চা থাকলেও এর ড্রাফট এখনও চূড়ান্ত না হওয়ায় তা আজ পেশ হচ্ছে না। বদলে অধিবেশনে আলোচনার কেন্দ্রে রয়েছে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি এন্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশাল অ্যাক্টিভিটিজ বিল ২০২৬’, যাকে বিরোধীরা রাওলাট আইনের সঙ্গে তুলনা করছেন।