কোচবিহারের দিনহাটায় ব্যাপক গণক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেতা উদয়ন গুহ। মহকুমা হাসপাতাল থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে তাঁর প্রিজন ভ্যান লক্ষ্য করে অনবরত পচা ডিম এবং টমেটো ছুঁড়ে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা।