সোনারপুরের ঘটনা আদতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং সিআইডির হাজিরা এড়ানোর একটি সুপরিকল্পিত ছক বলে দাবি করলেন সুকান্ত মজুমদার। তাঁর মতে, পরিকল্পিতভাবে হামলা করিয়ে হাসপাতালে ভর্তি হয়ে সোমবার ভবানী ভবনের ডাক এড়াতে চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর এর নেপথ্যে রয়েছেন বিধায়িকা লাভলি মৈত্রের ঘনিষ্ঠরা।