ভাতা চাইতে এসেও সকলের মুখেই চাকরির কথা। এই যুবসাথী আসলে ভোট কেনার প্রকল্প। এতে বেকারদের সমস্যার কোনও সমাধান হবে না। রবিবার বর্ধমানের রেলওয়ে রঙ্গমঞ্চে এক অনুষ্ঠানে এসে এ কথাই বললেন প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য।