শিক্ষার্থী ও দেশীয় পরীক্ষা ব্যবস্থা নিয়ে তৈরি হওয়া জট কাটাতে সংসদেই আলোচনার আহ্বান জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। সংঘাত বা আন্দোলন নয়, বরং গণতন্ত্রের সর্বোচ্চ মঞ্চে সুস্থ আলোচনার মাধ্যমেই নতুন ও সতর্ক পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।