রাজ্যে পালাবদলের পর সত্যিই এক বেনজির ছবি দেখল বঙ্গ রাজনীতি! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে হাজির হলেন হাড়োয়া, দেগঙ্গা এবং স্বরূপনগরের তৃণমূল বিধায়কেরাও। অতীত রাজনীতির সংকীর্ণতা ভুলে উন্নয়নের স্বার্থে বিরোধীদের এই অংশগ্রহণ ঘিরে রাজনৈতিক মহলে রীতিমতো চর্চা শুরু হয়েছে।