দিল্লির জলেও বিষ।! বায়ুদূষণে এমনিই জেরবার রাজধানী। তার উপরে দিল্লির ভূগর্ভস্থ জলে পাওয়া গেল ক্ষতিকর ইউরেনিয়াম। এছাড়াও একাধিক ভারী ধাতুর উপস্থিতি মিলেছে, যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। যারা নলকূপ বা হ্যান্ডপাম্প দিয়ে ভূগর্ভস্থ জল পান করেন বা ব্যবহার করেন, তাদের সমূহ বিপদ।