জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১৬ ঘণ্টা বন্ধ রাখা হয়েছে বিদ্যাসাগর সেতু। সপ্তাহের ছুটির দিনে যানজট এড়াতে কলকাতা পুলিশের পক্ষ থেকে বিকল্প রুট হিসেবে হাওড়া ব্রিজ ও সেন্ট জর্জেস গেট রোড ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।