ফলতায় ভোট মিটতেই তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের বাহিনী ও তাঁর হার্মাদদের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন হরিণডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের ভোট দিতে না দিয়ে জল ও বিদ্যুতের লাইন কেটে অবর্ণনীয় অত্যাচার চালানো হয়েছে।