ভোটের লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ ও নারী ভোটাররা বিস্ফোরক অভিযোগ করে জানিয়েছেন যে, বিগত বছরগুলিতে তৃণমূলের তীব্র চাপে তাঁরা নিজেদের ভোট নিজেরা দিতে পারতেন না। দীর্ঘ ১৫ বছর পর এবার কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে সম্পূর্ণ ভয়মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরে তাঁরা আনন্দিত।