বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া ও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।