জনপ্রিয় বাংলা ধারাবাহিক 'জোয়ার ভাঁটা'-তে উজির চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। এবার পর্দার বাইরের এক একেবারে অন্য রূপে দেখা মিলল তাঁর! উজির অর্থাৎ আরাত্রিকার এক অসাধারণ নাচের ভিডিয়ো সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে রীতিমতো মুগ্ধ অনুরাগীরা।