টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকা, যার ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরম সীমায় পৌঁছেছে। তবে বড়দের ক্ষেত্রে এই জমা জল চরম অস্বস্তির কারণ হলেও, ছোটদের কিন্তু রাস্তায় জমে থাকা জলেই মনের আনন্দে 'মস্তি' করতে দেখা গিয়েছে।