ভারী বর্ষণে বেলুর ইএসআই হাসপাতালের অন্দরে ও চত্বরে গোড়ালি সমান জল জমে তৈরি হয়েছে চরম ভোগান্তি, এমনকি মেন গেটের কাছে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে বিষধর সাপ। জলমগ্ন পরিস্থিতির কারণে বেশ কিছু চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাঁদের আত্মীয়রা।