রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্র— রেজিনগর ও নন্দীগ্রামে আসন্ন উপনির্বাচনের কারণে বদল এল উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের রুটিনে। আগামী ৫, ৬ ও ৭ অক্টোবরের পরীক্ষাগুলি পিছিয়ে যথাক্রমে ১২, ১৩ ও ১৪ অক্টোবর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা সংসদ।