রাজ্যে পালাবদলের পরেই আইনশৃঙ্খলা মজবুত করতে পুলিশ কমিশনার ও সুপারদের ৫ দফা কড়া নির্দেশ পাঠাল নবান্ন। বেআইনি অস্ত্র উদ্ধার থেকে শুরু করে তোলাবাজি ও বালি খাদানে দাদাগিরি বন্ধে জিরো টলারেন্স নীতি নেওয়ার কথা জানানো হয়েছে।