পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে অভিন্ন দেওয়ানি বিল আনার আগে একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার এই পদক্ষেপ নিয়েছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই এই কমিটির প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। মোট ৯ জন বিশেষজ্ঞকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।