মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ ও আগামীকাল কলকাতা সহ দুই ২৪ পরগনা ও মেদিনীপুরে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে।