বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির ভ্রুকুটি। দুই মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় কড়া সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।