পড়ুয়াদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে কেন্দ্রীয় অনলাইন কাউন্সেলিংয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরও বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে বসার সুযোগ দিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। আসন ফাঁকা থাকা কলেজগুলিতে পছন্দমতো বিষয় নিয়ে পড়ার সুযোগ করে দিতে আগের বিজ্ঞপ্তি সংশোধন করল বোর্ড।