রাজ্য জয়েন্ট পরীক্ষায় পরীক্ষার্থীদের ওএমআর শিটের কার্বন কপি বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যার ফলে বাড়ি বসেই তারা নিজেদের প্রাপ্ত নম্বর মিলিয়ে নিতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় দুর্নীতি রুখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে এই পদক্ষেপ অত্যন্ত সাহায্য করবে বলে মনে করছেন পরীক্ষার্থীরা।