সুরেন্দ্রনাথ সান্ধ্য কলেজের বিতর্কিত ঘরের চাবি কলেজ কর্তৃপক্ষের কাছে থাকত না বরং তা স্থানীয় তৃণমূল কর্মীদের নিয়ন্ত্রণে ছিল বলে স্বীকার করে নিলেন অধ্যক্ষ। সেই ঘরে বহিরাগতদের দাপট এবং প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।