সিঙ্গুর নিয়ে এবার নতুন করে শিল্পের স্বপ্ন দেখালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, সিঙ্গুরে তাঁরা "কিছু একটা করবেন" এবং সেখানে শিল্প গড়ার বিষয়ে ইতিমধ্যেই গাড়ি প্রস্তুতকারক সংস্থা অশোক লেল্যান্ড-এর (Ashok Leyland) সঙ্গে প্রাথমিক কথাবার্তা শুরু হয়েছে।