দক্ষিণবঙ্গজুড়ে চলা অসহ্য ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল রাজ্যবাসী। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। গত কয়েকদিনের ভ্যাপসা গরমের পর এই আচমকা আবহাওয়ার পরিবর্তনে কিছুটা হলেও স্বস্তিতে আম-আদমি।