পুজোর আবহে বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হচ্ছে শক্তিশালী নিম্নচাপ! থাইল্যান্ড উপসাগরে তৈরি হওয়া নতুন ঘূর্ণাবর্ত শুক্রবারের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে অক্টোবর মাসের শেষে বা নভেম্বরের শুরুতে বঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না, তা নিয়ে বিস্তারিত পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস।