বাংলায় পরপর সভায় মোদী-শাহর কার্পেট বম্বিং। আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেশ করলেন বিজেপির সংকল্প পত্র। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে কী কী করা হবে, তিনি তুলে ধরলেন। মোট ১৫টি সংকল্প নেওয়া হয়েছে। বিজেপির সংকল্পপত্রে প্রাধান্য পেয়েছে মহিলা, যুব থেকে কৃষি, শিল্প। এর আগে বহুবার বিভিন্ন বিজেপি নেতা-মন্ত্রীদের মুখে শোনা গিয়েছে, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের তিনহাজার টাকা দেওয়া হবে।