বাংলার নির্বাচন এবং অসহিষ্ণুতা যেন একে অপরের পরিপূরক। প্রতিবার ভোট আসে, সঙ্গে আসে হিংসার খবর, দেখা যায় হানাহানি, হয় বোমাবাজি। এক দফায় ভোট হলে সেই অশান্তি বা হিংসার সুযোগ কম থাকবে বলেই মনে করছেন একাংশ। তবে সেক্ষেত্রে একটি সমস্য়ার জায়গা থেকেই যাচ্ছে, তা হল পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী।