সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ দ্রুত শেষ করতে বিএসএফ-কে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে রাজ্যের ভূমি দপ্তর। ব্যক্তিগত জমি কেনা, খাস জমি উদ্ধার এবং সরকারি দপ্তরের জমি অধিগ্রহণ—এই তিন পদ্ধতিতে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।