কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে বাংলায় এবার জাতীয় শিক্ষা নীতি চালু হতে চলেছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির ফি নিয়ন্ত্রণ ও স্কুল পরিচালন সমিতির মাথায় অভিভাবকদের নিয়ে আসার জন্য আগামী বিধানসভা অধিবেশনেই বিল আনা হবে।