রাজ্যের ১২টি জেলায় অবস্থিত সরকারি অনুদানহীন মাদ্রাসাগুলির পাঠ্যক্রম ও শিক্ষক পরিকাঠামো খতিয়ে দেখতে ১৮ জনের একটি বিশেষ পরিদর্শক দল গঠন করেছে রাজ্য সরকার। মূলত ডব্লিউবিসিএস অফিসার ও শিক্ষাবিদদের নিয়ে গঠিত এই টিম আগামী ২১শে জুলাইয়ের মধ্যে সংখ্যালঘু দফতরে তদন্তের সম্পূর্ণ রিপোর্ট জমা দেবে।