কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের দীর্ঘদিনের অনুরোধ মেনে অবশেষে রাজ্যের ৭টি জাতীয় সড়কের অংশ NHAI এবং NHIDCL-এর কাছে হস্তান্তর করার অনুমোদন দিল সরকার। এক বছর ধরে এই সিদ্ধান্ত ঝুলে থাকায় রাস্তাগুলির উন্নয়নমূলক কাজ পুরোপুরি বন্ধ ছিল।