পঞ্চায়েত সদস্যদের নিজেদের গোষ্ঠীতে ধরে রাখতে মালদার ভূতনি উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে সরাসরি নগদ টাকা বিলি করার অভিযোগ উঠেছে। দলীয় সদস্যদের আনুগত্য নিশ্চিত করতে প্রধান অর্চনা মণ্ডলের উপস্থিতিতে প্রায় ৪ লক্ষ টাকা বিলি করার একটি ভিডিও প্রকাশ্যে আসে, যা নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।