রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) বর্ধমান থেকে গ্রেফতার হওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন 'জৈশ-ই-মহম্মদ'-এর সন্দেহভাজন জঙ্গি মহম্মদ হামিম মণ্ডল এবং তার সঙ্গী অর্পিতা সরকারকে জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করেছে।