রাজ্যে নারী সুরক্ষাকে আরও জোরদার করতে শীঘ্রই '১৮১' হেল্পলাইন নম্বর চালু করতে চলেছে নারী ও শিশু কল্যাণ দপ্তর। এই নম্বরে ফোন করলে জিও ট্যাগিংয়ের মাধ্যমে সরাসরি নিকটবর্তী থানায় খবর পৌঁছে যাবে এবং দ্রুত পুলিশি সহায়তা পাওয়া যাবে।