একুশের নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন। ছাব্বিশের নির্বাচনেও নন্দীগ্রাম থেকে জেতেন। এবার ভবানীপুরেও জয়ের পর নন্দীগ্রাম আসনটি ছেড়েছেন। নন্দীগ্রামের সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, ''আপনারা নিশ্চিত থাকুন, যে স্বপ্ন আপনারা দেখেছেন আমাকে বা আমাদের কেন্দ্র করে, আমি শুভেন্দু অধিকারী আপনাদের ঋণ আমি এবারে শোধ করব। আমার প্রতি ভরসা রাখবেন।''