নির্বাচনী প্রচারে এই কথা বলেছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথ। কয়েক মাস আগে তাঁর ছেলে চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয়। এরপরই তিনি নির্বাচনে দাঁড়ান। তাই নির্বাচনী লড়াইয়ের ব্যস্ততা ও রাজনৈতিক আলোড়নের মাঝেও তিনি তাঁর মনের কথা বললেন।