২০২১ থেকে ২০২৬। ৫ বছরে কী, কী বদলাল? কোথায় কোথায় বদলাল? ২০২১- এ যেখানে খালি হাতে ফিরতে হয়, সেখানে এবার কী এমন হলো? আমায় প্রশ্ন করলে একটাই বিষয় বলব। একুশের ভুল থেকে শিক্ষা নিয়েই এই সাফল্য ঘরে তুলল বিজেপি। দু-হাজার একুশে কী, কী হয়েছিল? বিজেপির প্রচার কোন পথে এগিয়েছিল? কোথায় তাল কেটেছিল? সবটাই আপনারা জানেন। আমি তাই দু-হাজার ছাব্বিশের কথাই বলব। দু-হাজার একুশে বিজেপি কী, কী ভুল করেছিল বলে আপনার মনে হয়? ডায়েরির পাতায় লিখে ফেলুন। তারপর এক- একটা পয়েন্ট ধরে বিচার করুন, সেবার যা হয়েছিল, এবারও সেটাই হল কী? দেখবেন, হয়নি। একটাও হয়নি। প্রতিটা ভুল থেকে শিক্ষা নিয়েছে বিজেপি। সে বাংলা ভাষাই হোক আর ভিনরাজ্যের নেতাদের দাপাদাপি। বাঙালি আবেগই হোক বা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের অভিমুখ। একুশের কোনও ভুল ছাব্বিশে করেনি বিজেপি