আজ টিভি৯ বাংলার অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী আয়ুষ্মান ভারত নিয়েও কথা বললেন। তাঁর কথায়, আয়ুষ্মান ভারত আসলে স্বাস্থ্য বীমা। এর সঙ্গে বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনও সম্পর্ক নেই। তাও অনেকে এই বীমা নিতে অস্বীকার করেন। এই নিয়েই কথা বলতে শোনা গেল মুখ্যমন্ত্রীকে।