স্কুলে ফিরিয়ে আনা হবে পাশ-ফেল প্রথা? এই বিষয়ে এবার বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তিনি জানিয়েছেন, পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনার বিষয়ে সিলেবাস কমিটির সুপারিশ মেনে চলবে রাজ্য সরকার। তবে, মুখ্যমন্ত্রী নিজে মনে করেন স্কুলে পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনা দরকার।