শনিবার দিল্লিতে বৈঠকে বসে কমিশনের ফুল বেঞ্চ। সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশীর সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এরপরই কমিশনের তরফে জানানো হয়েছে, এসআইআর-এ সশরীরে শুনানি প্রক্রিয়া আর থাকছে না। যাঁদের নামে নোটিস যাবে, বাড়ি গিয়ে তাঁদের নথি নেবেন বিএলও-রা। তাঁদের এইআরও বা ইআরও অফিসে শুনানির জন্য ডাকা হবে না। বিশেষ ক্ষেত্রে ইআরও মনে করলে অনলাইনে শুনানির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।