"মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে কী করেছেন যে তাঁকে অ্যারেস্ট করতে হবে?" কেন্দ্রকে নিশানা করে তীব্র ক্ষোভ উগরে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে শান্তিপূর্ণ প্রতিবাদের সুযোগ না দেওয়ার অভিযোগ তুলে বর্তমান সরকারকে 'স্বৈরাচারী' আখ্যা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।