জ্ঞানেশ কুমার মামলায় এবার সুপ্রিম কোর্টের বড়সড় পর্যবেক্ষণ। সর্বসম্মতভাবে সিদ্ধান্ত না নেওয়া হলে সাসপেনশন বাতিল হতে পারে বলে জানিয়েছে আদালত। ৬ নম্বর ফর্মে কে বদল করেছে, তা জানতে চেয়ে মুখ্য নির্বাচন কমিশনার ও দুই নির্বাচন কমিশনারকে নোটিসও পাঠিয়েছেন প্রধান বিচারপতি।